গোপনে নিজের কারখানায় আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের মালিকানাধীন পোশাক কারখানায় সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান গোপনে আসেন—এমন খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ

2026-11-13T19:26:46+00:00
2026-11-13T19:26:46+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপনে নিজের কারখানায় আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম 
সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের মালিকানাধীন পোশাক কারখানায় সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান গোপনে আসেন—এমন খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে বৃহস্পতিবারের (১২ নভেম্বর) এ অভিযানে তাকে পাওয়া যায়নি।

সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলার আসামি তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফতুল্লায় সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ পোশাক কারখানায় অভিযান চালায় ডিবি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝে মাঝে ফতুল্লায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে গোপনে আসেন। বৃহস্পতিবার তিনি সেখানে এসেছেন—এমন তথ্য পেয়ে ডিবির একটি দল অভিযান চালায়। তবে কারখানায় তাকে পাওয়া যায়নি।

হাসিনুজ্জামান আরও বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলে গ্রেফতার করা হবে।


এদিকে কারখানার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি বড় হাইয়েস মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁরা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।

আনসার সদস্যরা তাদের জানান, প্রায় এক ঘণ্টা আগেই কারখানার শ্রমিকেরা ছুটি শেষে চলে গেছেন। ভেতরে তখন আর কেউ ছিলেন না। এরপর ডিবি সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে ফিরে যান। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গোপন  কারখানা  শামীম ওসমান  সেলিম ওসমান  ডিবি পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: