প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
বাগেরহাটা জিয়া কলেজ মোড়ে হাসপাতালটির উদ্বোধন করা হয়। ছবি : সময়ের আলো‘যত্নশীল সেবা, আধুনিক চিকিৎসা’ স্লোগান নিয়ে জামালপুরে যাত্রা শুরু করেছে এমএসএ হাসপাতাল।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর পৌর শহরের বাগেরহাটা জিয়া কলেজ মোড়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালটির উদ্বোধন করা হয়।
হাসপাতালটির উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ আক্তারুজ্জামান ঠান্ডার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান আক্তারুজ্জামান ঠান্ডা বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে এলাকার দরিদ্র জনগোষ্ঠী যাতে স্বল্প খরচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারে, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।
এমন একটি উদ্যোগ নেওয়ায় আক্তারুজ্জামান ঠান্ডাকে ধন্যবাদ জানান সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সময়ের আলো/এনএন