শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের

2026-11-13T20:30:36+00:00
2026-11-13T20:30:36+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম 
প্রতীকী ছবি
বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কুড়িগ্রামের নেসকোর আওতাধীন সব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। রংপুর নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে ৯ ঘণ্টা।

শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার সংস্থাটির আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।

নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ হতে পারে। তবে কাজ শেষ হওয়ার পর স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।


অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করবে নেসকো।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকার মধ্যে রয়েছে—বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শনিবার  বিদ্যুৎ  এলাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: