আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১০

আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পর এবার আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রণক্ষেত্র। কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০

2026-11-13T21:35:45+00:00
2026-11-13T21:35:45+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ১০
আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম 
উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পর এবার আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রণক্ষেত্র। কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার পর উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী কসবা ও আখাউড়া উপজেলা, পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরই অভিযোগ উঠে, কসবা ও আখাউড়ায় সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান অনুসারী নেতাকর্মীদের বঞ্চিত করে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঞার অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কসবায় গত ৪ নভেম্বর ছাত্রদলের দুই গ্রুপ ও ৭ নভেম্বর বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এমপি মুশফিক অনুসারীদের বঞ্চিত করে ছাত্রদলের নতুন কমিটি গঠন করায় বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। 

শুক্রবার বিকেলে কবীর ভূঞা অনুসারী নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়ক বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে এমপি মুশফিক অনুসারী পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে৷ এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে উসকানি দিলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। 


সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উপজেলা বিএনপির পাশাপাশি এটি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়। সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়ক বাজার এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। পথচারীরা আতঙ্কে ছুটাছুটি করতে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   আখাউড়া  ছাত্রদল  দুই গ্রুপ  সংঘর্ষ  রণক্ষেত্র  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: