গজনী অবকাশে বেড়াতে আসা রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি, ছিনতাই

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল

2026-11-13T21:23:32+00:00
2026-11-13T21:23:32+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গজনী অবকাশে বেড়াতে আসা রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি, ছিনতাই
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম 
পর্যটন কেন্দ্রের বাইরে একটি পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটন কেন্দ্রের বাইরে একটি পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘুরতে গিয়ে একটি টিলায় উঠলে একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে মারধর করে। পরে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, তাদের ৭৩ সদস্যের একটি দল গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে আসে। পরে কয়েকটি দলে ভাগ হয়ে ঘোরার সময় আটজনের একটি দল পাহাড়ে গেলে এ ঘটনার শিকার হয়। স্থানীয়দের সহায়তায় পরে তারা অন্য সহপাঠীদের সঙ্গে মিলিত হন।

গজনী অবকাশ কেন্দ্রের তত্ত্বাবধায়ক ক্লেমেন রাখসাম জানান, পিকনিক দলের সদস্যদের দুর্গম পাহাড় ও জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি পুলিশকে জানান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।


ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ে পালিয়ে গেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি অবকাশ কেন্দ্রের নির্ধারিত এলাকার বাইরে পাহাড়ে ঘটেছে। স্থানীয়দের নিষেধ সত্ত্বেও পর্যটকেরা সেখানে গিয়েছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   গজনী অবকাশ  রাবির ৮ শিক্ষার্থী  জিম্মি  ছিনতাই  শেরপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: