সীমান্তে দুই চিতাবাঘের বিচরণ, আতঙ্কে স্থানীয়রা

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের শুঘানপাড়া এলাকায় নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের উপস্থিতি দেখা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের

2026-11-13T22:23:23+00:00
2026-11-13T22:23:23+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে দুই চিতাবাঘের বিচরণ, আতঙ্কে স্থানীয়রা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম 
জুবায়ের আল আমিন নামে কিশোর সীমান্তবর্তী নাগর নদীর পাড়ে চিতাবাঘ দুটি বিচরণ করতে দেখে। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের শুঘানপাড়া এলাকায় নাগর নদীর ওপারে দুটি চিতাবাঘের উপস্থিতি দেখা গেছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিজিবি বলছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় কিশোর জুবায়ের আল আমিন সীমান্তবর্তী নাগর নদীর পাড়ে চিতাবাঘ দুটি বিচরণ করতে দেখে। এ সময় সে মুঠোফোনে বাঘ দুটির ছবি ধারণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থান করছিল। পরে সেগুলোকে পার্শ্ববর্তী একটি চা-বাগানের ভেতরে ঢুকে যেতে দেখা যায়। নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায় বাঘ দুটি নদী পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ঘটনার পর থেকে সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষকেরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন। চা-বাগানের ঝোপঝাড়ে বাঘ দুটি লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। এতে স্থানীয়দের বাড়িঘর ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী বলেন, বাঘের উপস্থিতির কথা শুনে নদীর পাড়ে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু বাঘ দেখতে পাইনি।

বাঘ দেখতে সদর উপজেলার শিবগঞ্জ থেকে ধনতলায় যান মো. শাহীন। তিনিও দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাঘের দেখা পাননি বলে জানান।

এদিকে ঘটনার সত্যতা যাচাই ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘ দুটি ভারতের সীমান্তের ভেতরে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থান করছে। তাই আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। এরপরও সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সীমান্ত  চিতাবাঘ  বিচরণ  আতঙ্ক  ঠাকুরগাঁও  বালিয়াডাঙ্গী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: