নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে এসে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণের

2026-11-16T02:02:12+00:00
2026-11-16T02:02:12+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:০২ এএম 
ছবি : সংগৃহীত
নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে এসে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে মুখোশধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখান থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ দত্তপাড়া বাজারে এসে ইউটার্ন নেয়। পরে কয়েকজন মুখোশধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে একাধিকবার ফাঁকা গুলি ছোড়েন। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে দাবি তাঁদের।

এলাকাবাসী এগিয়ে আসার আগেই যানবাহনগুলো নিয়ে ঢাকার দিকে চলে যান ওই ব্যক্তিরা। মুখোশ পরা থাকায় তাঁদের কাউকে শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

স্থানীয় চা-দোকানি মেরাজ বলেন, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। এ সময় গাড়ি থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। পরে তিনি গুলির শব্দ শুনতে পান।


স্থানীয়দের অভিযোগ, নাটোরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতা জুয়েল বলেন, তিনটি যানবাহনে করে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়েন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ককটেল বিস্ফোরণ হয়েছে কি না, জানতে চাইলে ওসি বলেন, রাতে বিষয়টি ভালোভাবে বোঝা যায়নি। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নাটোর  জয় বাংলা  স্লোগান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: