প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম
বই উঁচিয়ে গার্ড অব অনার। ছবি : সময়ের আলোপ্রিয় শিক্ষকের বিদায়। কারও হাতে ফুল, কেউ তুলে দিচ্ছেন সম্মাননা স্মারক। আর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বই উঁচিয়ে জানাচ্ছে গার্ড অব অনার। এমন আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হলো চট্টগ্রামের বোয়াখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিষু কুমার বড়ুয়াকে।
রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তার অবসর উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিষু কুমার বড়ুয়া এ বিদ্যালয়ে ৩৯ বছর ৪ মাস ১৫ দিন শিক্ষকতা করেছেন। দীর্ঘ এ সময়ে কখনো প্রধান শিক্ষক, কখনো সহকারী প্রধান শিক্ষক, আবার কখনো সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি শওকত আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিষু কুমার বড়ুয়ার কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা বিদ্যালয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তার দীর্ঘদিনের অবদান শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে মনে রাখবেন।
অবসরের অনুভূতি জানিয়ে বিষু কুমার বড়ুয়া বলেন, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩৯ বছর ৪ মাস ১৫ দিন শিক্ষকতা শেষে আজ অবসরে গেলাম। জীবনের বাকি সময় লেখালেখি ও ভ্রমণে আত্মনিয়োগ করতে চাই।
বিদায় অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সময়ের আলো/জোই