মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে নাশকতার পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে

2026-11-15T22:40:04+00:00
2026-11-15T22:40:04+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে নাশকতার পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেছেন এক বিএনপি নেতা। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ বাদী হয়ে থানায় মামলাটি করেন। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। এ সময় বাদীও তাদের পিছু নেন। পরে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা জুট মিলের অন্য পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর আতঙ্ক সৃষ্টি করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই

গোপালগঞ্জ, মুকসুদপুর, আওয়ামী লীগ, বিএনপি, বিস্ফোরক আইনে মামলা, ককটেল বিস্ফোরণ
  বিষয়:   গোপালগঞ্জ  মুকসুদপুর  আওয়ামী লীগ  নেতাকর্মী  বিস্ফোরক আইন  মামলা  গোপালগঞ্জ  মুকসুদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: