দেশে ফেরার প্রাক্কালে সিঙ্গাপুর বিমানবন্দরে অসুস্থ ড. মোশাররফ, হাসপাতালে ভর্তি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসা শেষে দেশে ফেরার প্রাক্কালে সিঙ্গাপুর

2026-11-15T22:06:36+00:00
2026-11-15T22:06:36+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
দেশে ফেরার প্রাক্কালে সিঙ্গাপুর বিমানবন্দরে অসুস্থ ড. মোশাররফ, হাসপাতালে ভর্তি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম 
ড. মোশাররফ। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসা শেষে দেশে ফেরার প্রাক্কালে সিঙ্গাপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) নির্ধারিত ফ্লাইটে তার দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তার দেশে ফেরার যাত্রা স্থগিত হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) রাতে ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক রুবেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন ।

রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাবার অসুস্থতার কথা জানান তার ছেলে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তার বাবা নির্ধারিত দিনে দেশে ফিরতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন ইনশাল্লাহ। 

গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১০ দিন পর চিকিৎসা শেষে ১৫ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল।


ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি - মেঘনা) আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

কুমিল্লা-১ আসনের এই প্রবীণ রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার নির্বাচনি এলাকার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকেও তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিঙ্গাপুর  বিমানবন্দর  অসুস্থ  ড. মোশাররফ  হাসপাতাল  ভর্তি  দাউদকান্দি  কুমিল্লা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: