ডিসেম্বর ঘিরে গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা : এমপি বাবুল

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী

2026-11-15T20:57:44+00:00
2026-11-15T20:57:44+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ডিসেম্বর ঘিরে গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা : এমপি বাবুল
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম 
ফরিদপুরে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ছবি : সময়ের আলো
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক শক্তির এত অল্প সময়ে ফিরে এসে আবার নেতৃত্ব দেওয়ার নজির পৃথিবীর ইতিহাসে নেই।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদ্রাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, নিষিদ্ধ সংগঠনটি জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার জন্যও তিনি সংগঠনটিকে দায়ী করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে নিষিদ্ধ সংগঠনটি। তবে বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত জড়িতদের গ্রেফতার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, উপজেলা যুবদল নেতা মুন্সী ইসারত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   শহিদুল ইসলাম বাবুল  ফরিদপুর  সদরপুর  বিএনপি  জাতীয়তাবাদী কৃষক দল  রাজনৈতিক বক্তব্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: