গাড়িচাপায় যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে সড়কে গাড়িচাপায় কল্লল বালা (২৩) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রোববার (১৫ অকেক্টাবর) বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা

2026-11-15T21:52:09+00:00
2026-11-15T21:52:09+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাড়িচাপায় যুবক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম 
নিহত কল্লল বালা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে সড়কে গাড়িচাপায় কল্লল বালা (২৩) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

রোববার (১৫ অকেক্টাবর) বিকেল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল চালক গোপালগঞ্জ শহরের বাকর্চি বাড়ি এলাকার প্রদীপ বলার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কল্লল বালা মান্দারতলা নিগি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল ভরে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। সে মান্দারতলা ব্রিজের উপর পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। 


ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন দাশ বলেন,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   গাড়িচাপা  যুবক  নিহত  গোপালগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: