শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায়

2026-11-15T22:26:17+00:00
2026-11-15T22:26:17+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম 
শেরপুর থানা। ছবি : সময়ের আলো
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় এটি দায়ের করেন।

এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নাম রয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি নাশকতার সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।


এর আগে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীকালে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সময়ের আলো/জোই

  বিষয়:   বগুড়া  শেরপুর  সাবেক এমপি  আওয়ামী লীগ  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: