বাড়তি দামেও মিলছে না পর্যাপ্ত সার

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নয়টি উপজেলার সর্বত্রই সার সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত দাম দিয়েও মিলছে না পর্যাপ্ত সার। ফলে কাঙ্ক্ষিত সার না পেয়ে

2026-11-15T22:50:59+00:00
2026-11-15T22:52:48+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাড়তি দামেও মিলছে না পর্যাপ্ত সার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ১০:৫২ পিএম
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
ফরিদপুরের নয়টি উপজেলার সর্বত্রই সার সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত দাম দিয়েও মিলছে না পর্যাপ্ত সার। ফলে কাঙ্ক্ষিত সার না পেয়ে দিশাহারা হয়ে পড়েছে কৃষকরা। অভিযোগ উঠেছে, একশ্রেণির অসাধু ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছে। 

শীত মৌসুমের শুরুতে জমিতে ধান, পেঁয়াজ, সবজি কিংবা অন্য কোনো ফসল ফলানোর প্রস্তুতি চলছে। কিন্তু শুরুতেই সারের বস্তায় বাড়তি টাকার বোঝা চেপে বসায় দিশাহারা কৃষকরা। তা ছাড়া বাড়তি দাম দিয়েও মিলছে না পর্যাপ্ত সার। ফরিদপুরের বিভিন্ন বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা।

কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ কমাতে সরকার ভর্তুকি দিয়ে সার সরবরাহ করলেও মাঠপর্যায়ে তার সুফল পুরোপুরি পৌঁছাচ্ছে না। চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কিছু ডিলার ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও কোথাও সরকারি দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে বলে দাবি একাধিক কৃষকের। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, জেলার বরাদ্দ বিবেচনায় ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের সংকট নেই। সরকারি নির্ধারিত খুচরা মূল্য অনুযায়ী, এক বস্তা ইউরিয়া ১ হাজার ৩৫০ টাকা, টিএসপি ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা এবং এমওপি ১ হাজার টাকায় বিক্রি করার কথা।

কিন্তু কৃষকদের অভিযোগ, ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি অভিযোগ ডিএপি সার নিয়ে। সরকারি মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও কোথাও কোথাও তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে দাবি কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সাহাদুজ্জামান বলেন, জেলায় কোনো প্রকার সারের সংকট নেই। নিয়মিত মাঠপর্যায়ে মনিটরিং করা হচ্ছে। আমাদের একাধিক কর্মকর্তা সব সময় খবরাখবর রাখছেন। যদি কোনো ডিলার এই ধরনের কাজে লিপ্ত থাকে বা কোনো কৃষক অভিযোগ করেন, তা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/প্রিন্ট/এনএন
  বিষয়:   বাড়তি দাম  পর্যাপ্ত সার  ফরিদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: