হাসপাতালের ছয় তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয় তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।শনিবার রাত আটটার

2026-11-15T23:04:34+00:00
2026-11-15T23:04:34+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাসপাতালের ছয় তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম 
নিহত শিরিন অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ছবি : সংগৃহীত
বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয় তলার গ্রিলবিহীন জানালা দিয়ে নিচে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। 

শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই রোগীর নাম শিরিন বেগম (৬৫)। তিনি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাথাব্যথা ও জ্বরের জন্য বৃহস্পতিবার দুপুরে শিরিনকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে সঙ্গে ছিলেন তার স্বামী।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে শিরিনকে রেখে তার স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় শিরিন অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ দেখছে। হাসপাতাল প্রশাসন এখনই কোনো মন্তব্য করতে চায় না। পুলিশের মতামত পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/প্রিন্ট/এনএন

  বিষয়:   হাসপাতাল  ছয় তলা  রোগীর মৃত্যু  বগুড়া  শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: