প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ছবি : সময়ের আলোঝালকাঠিতে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দেশীয় সাংস্কৃতিক সংসদ ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ঝালকাঠি সরকারি কলেজের হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন। প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।
সংগঠনটির ঝালকাঠি জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দিন ও বরিশাল জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম সাইফী।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব প্রতিযোগীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সময়ের আলো/জোই