বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসা

2026-11-14T10:19:56+00:00
2026-11-14T10:19:56+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম 
ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসা আরও দুজনকে আটক করা হয়। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আটকরা হলেন, বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান হোসেন, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।

ওসি জানান, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিক্যাল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি মাস্ক উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, উদ্ধার করা ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বরিশালে ব্যানার নিয়ে মিছিল করে ছবি ও ভিডিও ধারণের পরিকল্পনা ছিল তাদের। পরে সেসব ছবি ও ভিডিও ঢাকায় আয়োজিত কর্মসূচির বলে প্রচার করার পরিকল্পনাও ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম পাঁচজনকে থানায় নেওয়ার পর তাদের সঙ্গে দেখা করতে আসেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবু বক্কর ও রুমন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদেরও আটক করে।

ওসি মনিরুল ইসলাম জানান, আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল  ছাত্রলীগ  ছাত্রলীগ নেতা-কর্মী  পুলিশ  ঝটিকা মিছিল  সন্ত্রাসবিরোধী আইন  নলছিটি  ঝালকাঠি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: