নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে মেহজাবিন রাইসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার

2026-11-14T08:32:36+00:00
2026-11-14T08:32:36+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে শিশুর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৩২ এএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে মেহজাবিন রাইসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাইসা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূল্লা গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নানাবাড়ির পেছনের পুকুরপাড়ে খালাতো বোনের সঙ্গে হাত-মুখ ধুচ্ছিল রাইসা। এ সময় হঠাৎ মাথা ঘুরে পুকুরপাড়ে পড়ে যায় সে। এতে মাথার ডান পাশে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে রাইসা।


পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নানাবাড়ি  বেড়াতে  পুকুরপাড়ে  শিশুর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: