পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়ের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন।শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে রংপুর

2026-11-14T04:21:40+00:00
2026-11-14T04:21:40+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়ের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:২১ এএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বাসিন্দা এবং ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আজগর আলীর স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) ও তার সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী থ্রি-হুইলার সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে থ্রি-হুইলারটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় যানটিতে থাকা ৮ যাত্রীই আহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাহমুদা ও তার মেয়েসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।


পরে মা ও মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্য ছয়জন হলেন- আয়শা (২), রহিদুল ইসলাম (৪৮), নাসরিন আক্তার (৪৬), স্বীকৃতি (৭), প্রমিলা (৩০) ও আক্তারুজ্জামান (৩৩)। তারা বোদা ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পঞ্চগড়  ট্রাকের ধাক্কা  সাংবাদিক  স্ত্রী-মেয়ে  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: