মধ্যরাতে মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত

2026-11-14T03:17:48+00:00
2026-11-14T03:17:48+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মধ্যরাতে মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:১৭ এএম 
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসান। ছবি : সংগৃহীত
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

লাইভে মাহদী হাসান দাবি করেন, প্রথমে তার বাসার টিনের চাল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বিদ্যুতের মিটারে আরও একটি বোমা নিক্ষেপ করা হয়। 

লাইভে তাকে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করতে এবং ঘটনার বিবরণ দিতে দেখা যায়। এ সময় বাসার বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়।


তবে স্থানীয় কয়েকজনের দাবি, এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা, নাকি বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, এটা তার চাচার বাড়ী। সেখানে একটি টিনের ঘরের মধ্যে বিদ্যুতের মিটার থেকে বিভিন্ন অটোরিকশা চার্জ দেওয়া হয়। যার কারণে অতিরিক্ত লোডের কারণে হয়ত মিটার পুড়ে গেছে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মধ্যরাত  মাহদী  পেট্রোল বোমা  হামলা  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: