সরকারি সহযোগিতার নামে কেউ টাকা চাইলে দেবেন না : সমাজকল্যাণমন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

সরকারি সহযোগিতা বা অনুদানের নামে কেউ টাকা চাইলে তা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং

2026-11-13T23:49:32+00:00
2026-11-13T23:49:32+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সরকারি সহযোগিতার নামে কেউ টাকা চাইলে দেবেন না : সমাজকল্যাণমন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
ছবি : সময়ের আলো
সরকারি সহযোগিতা বা অনুদানের নামে কেউ টাকা চাইলে তা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত রাখা এবং চাঁদাবাজি,সন্ত্রাস ও দখলদারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবাইকে নিয়ে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানির বিষয়ে সতর্ক করে তিনি উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং যেকোনো অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম,বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। 

সময়ের আলো/আতা
  বিষয়:   সরকার  সহযোগিতা  অনুদান  সমাজকল্যাণমন্ত্রী  নারী ও শিশু বিষয়ক মন্ত্রী  ডা. এ জেড এম জাহিদ হোসেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: