হাসিনাকে ফেরাতে স্বেচ্ছাসেবক লীগের শপথ, ভিডিও ভাইরাল

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শপথ নিয়েছেন ঝালকাঠির স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী।

2026-11-09T23:55:13+00:00
2026-11-09T23:55:13+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাসিনাকে ফেরাতে স্বেচ্ছাসেবক লীগের শপথ, ভিডিও ভাইরাল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম 
হাসিনাকে ফেরাতে স্বেচ্ছাসেবক লীগের শপথ। ছবি : ভিডিও হতে নেওয়া
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে শপথ নিয়েছেন ঝালকাঠির স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়েছে শপথবাক্য পাঠ করে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে দেখা যায় তাঁদের।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা একটা শপথ নেবো যে, আবারও আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করবো এবং বাংলাদেশ স্বাধীন করবো।

ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শেখ হাসিনা  স্বেচ্ছাসেবক লীগ  শপথ  ভিডিও  ভাইরাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: