পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদক টিম পৌঁছানোর আগেই

2026-11-09T23:26:09+00:00
2026-11-09T23:26:09+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম 
পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। ছবি : সময়ের আলো
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদক টিম পৌঁছানোর আগেই মূল অভিযুক্ত আনসার সদস্যরা কর্মস্থল ত্যাগ করেন।

​সোমবার (৯ নভেম্বর) দুপুর দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাফতরিক নথি ও সেবার পরিবেশ নিবিড়ভাবে খতিয়ে দেখেন। তবে অভিযানের মূল লক্ষ্য—অভিযুক্ত আনসার সদস্যদের কাউকেই কর্মস্থলে পাওয়া যায়নি বলে দুদক সদস্যরা জানান। 

​অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। সাধারণ নাগরিকদের নির্বিঘ্নে সেবা পেতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   পিরোজপুর  পাসপোর্ট অফিস  দুদক  অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: