কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০

2026-11-09T22:23:31+00:00
2026-11-09T22:24:05+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ১০:২৪ পিএম
পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন । ছবি : সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা ভ্যানটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি একটি সোফা ছিল বলেও জানিয়েছে পুলিশ।

 আরও পড়ুন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন বলেন, ‘একটি ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চালক নিজেই ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে গেছেন।’

সময়ের আলো/এসকে
  বিষয়:   কেরানীগঞ্জ  গ্যাস  সিলিন্ডারবাহী  ভ্যান  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: