সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার, অবরুদ্ধ অধ্যক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ

2026-11-09T21:22:16+00:00
2026-11-09T21:22:16+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার, অবরুদ্ধ অধ্যক্ষ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:২২ পিএম 
সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২ দিকে ছাত্রলীগের পক্ষ থেকে ব্যানার টানানো হয়। ঘটনার পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত অধ্যক্ষকে নিজ কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কলেজের ফটকে ১০ তারিখের অবরোধ কর্মসূচির ব্যানার টানায় নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার টানানো ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনার পর ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কলেজের অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন এবং পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে কলেজের অধ্যক্ষের আঁতাত রয়েছে। এ কারণে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান বলেন, কলেজে বোর্ড পরীক্ষা থাকায় আমি আমার কক্ষে অবস্থান করছিলাম। আমি এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি পুলিশকে জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নেবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সিরাজগঞ্জ  সরকারি কলেজ  প্রধান ফটক  নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগ  ছাত্রদল  ছাত্রশিবির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: