তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে চাচার ক্রয় করা জমির তালগাছ জোরপূর্বক কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন (২৭) নামে যুবদল নেতার বিরুদ্ধে।

2026-11-09T20:53:03+00:00
2026-11-09T20:53:03+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
তালগাছ কেটে বিক্রির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, বাধা দেওয়ায় মারধর
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম 
চর বাদাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনোহর পঞ্চায়েত বাড়িতে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরে চাচার ক্রয় করা জমির তালগাছ জোরপূর্বক কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন (২৭) নামে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দেওয়ায় ভুক্তভোগী চাচা মনির হোসেন বাদশাকে মারধর করে আহত করারও অভিযোগ উঠেছে।

রোববার (৮ নভেম্বর) রাতে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনোহর পঞ্চায়েত বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মনির হোসেন বাদশা বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত সাদ্দাম হোসেন চর বাদাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেলায়েতের ছেলে এবং তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। ভুক্তভোগী মনির হোসেন বাদশা সম্পর্কে তার চাচা।

​উপজেলার চরসীতা মৌজার ৭৫৯ নম্বর খতিয়ানের ৪৯৮২ ও ৪৯৮৩ দাগে প্রায় ১০ শতাংশ জমি ১০ বছর আগে ক্রয় করেন মনির হোসেন বাদশা। সম্প্রতি ওই জমির একটি বড়ো তালগাছ কেটে নেওয়ার উদ্যোগ নেন তার ভাতিজা সাদ্দাম ও তার সহযোগীরা। এ সময় মনির হোসেন বাধা দিলে সাদ্দাম ও তার ভাইয়েরা তাকে মারধর করেন। পরে তিনি রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করে।

​পরবর্তীতে স্থানীয়ভাবে বিরোধটি মীমাংসার দায়িত্ব নেন চর বাদাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোতাহের হোসেন। তবে কোনো ধরনের মীমাংসা ছাড়াই অভিযুক্তরা গাছটি কেটে নিয়ে যান।

​ভুক্তভোগী মনির হোসেন বাদশা বলেন, আমি ১০ বছর আগে জমিটি কিনেছি। এখন সাদ্দাম ও তার ভাইয়েরা জোর করে আমার জমির তালগাছ কেটে গফুর নামের একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। উল্টো বিষয়টি মীমাংসা করার কথা বলে মোতাহের আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছেন।

​গাছ ক্রেতা গফুর বলেন, জমি নিয়ে কোনো বিরোধ আছে কি না, তা আমার জানা নেই। আমি ঢাকায় থাকি। সাদ্দাম আমার কাছে গাছটি বিক্রি করেছেন। তবে অভিযুক্ত সাদ্দাম হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মোতাহের হোসেন বলেন, গাছ নিয়ে যেতে বলেছি। তবে গাছ নিয়ে গেলেও পরে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

​রামগতি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে গাছ কাটতে নিষেধ করা হয়েছিল। পরবর্তীতে মোতাহের হোসেন নামের স্থানীয় এক নেতা বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   তালগাছ কেটে বিক্রি  অভিযোগ  যুবদল নেতা  মারধর  রামগতি  লক্ষ্মীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: