ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় যুবককে মুহুর্মুহু গুলি!

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বাসার সামনে দিনদুপুরে এক যুবককে লক্ষ্য করে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯

2026-11-09T22:10:39+00:00
2026-11-09T22:10:39+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় যুবককে মুহুর্মুহু গুলি!
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১০ পিএম 
ইনসেটে ইমতিয়াজ সুলতান ইকরাম। ছবি : পরিবারের সৌজন্যে
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বাসার সামনে দিনদুপুরে এক যুবককে লক্ষ্য করে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ যুবকের ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারীরা ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় রক্তাক্ত অবস্থায় ইমতিয়াজ পাশের চারতলা একটি ভবনের দোতলায় উঠে যান। তখন অস্ত্রধারীরা ভবনটি ঘিরে গুলি করতে থাকেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পরই পুলিশের একটি টিম সেখানে যায়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ফরেস্ট গেট এলাকা থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। তবে তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা তার স্বামীকে গুলি করেছে বলে দাবি করেছেন ইমতিয়াজের স্ত্রী সূচি বেগম। তিনি বলেন, ঢাকার শপিং মলে ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে দেখার পরই আমরা রমনা থানায় খবর দিই। এরপর ঘটনাস্থলে ডিসি কামরুল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেন। আমাদের ধারণা ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় বড় সাজ্জাদের বাহিনীর সদস্যরা আমার স্বামীকে গুলি করেছে।

তিনি আরও বলেন, গ্রেফতারের পর থেকেই আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছিল সাজ্জাদের সহযোগীরা। তারা কয়েকবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে গেছে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। তারপর দুটি মামলাও করলাম। সোমবার আমার স্বামী দুপুর একটায় বাসা থেকে নেমে পাশের গলিতেই দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় ওরা ৫ থেকে ৬ জন এসে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেফতার করেছিল। পরে সে জেল থেকে জামিনে মুক্ত হয়েছিল।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  পাঁচলাইশ  যুবক  গুলি  দুর্বৃত্ত  আশঙ্কাজনক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: