হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ১০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় দুটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও শিশুসহ দশ যাত্রী আহত হয়েছেন।সোমবার (৯ নভেম্বর)

2026-11-09T21:37:53+00:00
2026-11-09T21:37:53+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ১০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম 
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের হাটহাজারীতে একটি বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় দুটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও শিশুসহ দশ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (৯ নভেম্বর) বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১), রিংকুর(২২), সিদরাতুল মোনতাহা (১৪), শামীমা আকতার (৩৪), শাহাব উদ্দীন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) ও চালক ফয়সাল (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালের দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার ( চট্টমেট্রো- গ ১৩-৯৯৩০) উল্লিখিত স্থানে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। 

এসময় আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মো. রাহাত, নাদিয়া, সাদিয়া ও রিংকুর আঘাত গুরুত্ব হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সিদরাতুল মোনতাহা, শামীমা আকতার, শাহাব উদ্দীন, নাঈম, বাদশা সওদাগর ও চালক ফয়সালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরুজা খাতুন জানান, সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হলে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেকে রেফার করা হয়। বাকি ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শামসুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   হাটহাজারী  সড়ক দুর্ঘটনা  শিশুসহ আহত  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: