দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল

2026-11-09T22:25:23+00:00
2026-11-09T22:25:23+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম 
গ্রাফিক সময়ের আলো
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

ঘটনার ১০ মিনিটের ব্যবধানে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ ককটেলটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে।

এরপর সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করেছে। এছাড়া ইকুরিয়া বাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  দক্ষিণ কেরানীগঞ্জ  ককটেল  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: