চলন্ত ভ্যানে থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া

2026-11-09T22:31:25+00:00
2026-11-09T22:31:25+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
চলন্ত ভ্যানে থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম 
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কোটালীপাড়ার কুরপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম রিফাত মিয়া।তার বয়স এক মাস ১০ দিন। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা আমবৌলা গ্রামের স্বামীর বাড়ি থেকে সন্তানের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথিমধ্যে কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে। এ সময় সন্তানকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন। একপর্যায়ে তার বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। একইসঙ্গে তার কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবার তাকে নিয়ে চলে যায়। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   চলন্ত ভ্যান  এক মাস বয়সী শিশু  মৃত্যু  গোপালগঞ্জ  কোটালীপাড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: