দুই দেশের কেউ নিচ্ছে না, ৪ দিন ধরে জামালপুর সীমান্তের শূন্যরেখায় নারী

জামালপুর সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায়

2026-11-14T06:33:05+00:00
2026-11-14T06:33:05+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
দুই দেশের কেউ নিচ্ছে না, ৪ দিন ধরে জামালপুর সীমান্তের শূন্যরেখায় নারী
জামালপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ এএম 
সংগৃহীত ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় চার দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে না পেরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তার।

ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে নারীটি সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন। এরপর থেকে তীব্র রোদ উপেক্ষা করে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন তিনি। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না।


জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।

পাথরের চর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘চার দিন ধরে এক নারী দুই দেশের মাঝখানে পড়ে আছেন। কেউ তাকে নিচ্ছে না। দেখে পাগলির মতো মনে হয়।’

তিনি বলেন, দুই দেশের কেউ তাকে গ্রহণ না করায় শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   দুই দেশ  জামালপুর সীমান্ত  শূন্যরেখা  নারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: