সন্তানকে আগে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার আগে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

2026-11-14T09:18:02+00:00
2026-11-14T09:18:02+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
সন্তানকে আগে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিন : ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:১৮ এএম 
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার আগে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, বড় কর্মকর্তা হয়েও কেউ দুর্নীতিবাজ বা অনৈতিক হলে সমাজ ও রাষ্ট্র তার কাছ থেকে কিছুই পাবে না। তাই পেশাগত সফলতার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণমালা বিদ্যাপীঠের ১৪তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কৃষি, রাস্তাঘাট, শিল্পকারখানার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। একই সঙ্গে আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও কাজ করছে সরকার।


বর্ণমালা বিদ্যাপীঠের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মবিনুল ইসলাম কাজল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ গভর্নিং কমিটির সদস্যরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফরহাদ হোসেন আজাদ  পানিসম্পদ প্রতিমন্ত্রী  পঞ্চগড়  বোদা  বর্ণমালা বিদ্যাপীঠ  শিক্ষা  দুর্নীতিমুক্ত সমাজ  মানবিক মূল্যবোধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: