ফটিকছড়িতে পাহাড়-টিলা কাটার অভিযোগে গাড়ি জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে টিলা কাটার

2026-11-16T11:13:32+00:00
2026-11-16T11:13:32+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে পাহাড়-টিলা কাটার অভিযোগে গাড়ি জব্দ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ এএম 
ফটিকছড়িতে পাহাড়-টিলা কাটার অভিযোগে গাড়ি জব্দ
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে টিলা কাটার কাজে ব্যবহৃত টমটম ও কাঠ পরিবহনের দায়ে একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়। রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ।

অভিযানে উপজেলার উত্তর পাইন্দং ইউনিয়নের বেড়াজালি এলাকার মগপাড়া টিলায় অবৈধভাবে টিলা কাটার সময় একটি টমটম আটক, একই সময় পাইন্দং ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অবৈধ কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন, টিলা এবং মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  পাহাড়  টিলা কাটা  অভিযোগ  গাড়ি জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: