খাগড়াছড়িতে মধ্যরাতে সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা

2026-11-12T14:24:43+00:00
2026-11-12T14:24:43+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে মধ্যরাতে সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২৪ পিএম 
সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাস পত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।  

সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, মধ্যরাতে অফিসের পিছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা যায়। এতে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এছাড়া ভূমি অফিসের বিভিন্ন নথিও পুড়ে যায়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছে সমাজসেবা কার্যালয়। 

তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পুড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা মনে হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  মধ্যরাত  সদর উপজেলা  সমাজসেবা কার্যালয়  ভূমি অফিস  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: