নৌ পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে জেলেদের বিক্ষোভ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

জব্দ করা ট্রলিং বোট সাগরে মাছ শিকারে পাঠানো এবং এ ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই

2026-11-12T13:12:21+00:00
2026-11-12T13:12:21+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
নৌ পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে জেলেদের বিক্ষোভ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম 
কুয়াকাটা মাছ বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে জেলেরা। ছবি : সময়ের আলো
জব্দ করা ট্রলিং বোট সাগরে মাছ শিকারে পাঠানো এবং এ ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মহিপুর, আলীপুর ও কুয়াকাটার জেলেদের একাংশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সেভ দ্য বে অব বেঙ্গল নামের একটি সমুদ্র রক্ষা সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুয়াকাটা মাছ বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে কোস্টগার্ডের অভিযানে জব্দ করা এফবি এলমা আক্তার-৪ নামের ট্রলিং বোটটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আবারও সাগরে মাছ শিকারের সুযোগ করে দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় জব্দ করা বোটের বিষয়ে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং অবৈধ মাছ শিকারিরা উৎসাহিত হচ্ছে।

তারা আরও বলেন, জব্দ করা বোটের ইঞ্জিন নম্বরের সঙ্গে জব্দ তালিকার তথ্যের অমিল, বোটের অবস্থান পরিবর্তন এবং ইঞ্জিন পরিবর্তনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত নৌ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার ও অপসারণের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিজামপুর কোস্টগার্ডের অভিযানে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এফবি এলমা আক্তার-৪ ও মেঘনা-৫ নামের দুটি আর্টিফিশিয়াল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তী সময়ে বোট দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হয় এবং পরে নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এরপর অনুসন্ধানে জব্দ করা বোটের নির্ধারিত স্থানে এফবি এলমা আক্তার-৪-এর সন্ধান পাওয়া যায়নি। পরে আলীপুরের একটি ডকইয়ার্ডে বোটটির সন্ধান মিললেও এর ইঞ্জিন নম্বরের সঙ্গে জব্দ তালিকার ইঞ্জিন নম্বরের অমিল পাওয়া যায়। এ ঘটনায় নৌ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বরিশাল অঞ্চলের নৌপুলিশ সুপার মো. নাজমুল হক জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জব্দ করা ট্রলিং বোটের অবস্থান ও ইঞ্জিন পরিবর্তনের রহস্য উদ্‌ঘাটন এবং অভিযুক্ত কর্মকর্তার অপসারণসহ অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   নৌ পুলিশ কর্মকর্তা  অপসারণ  দাবি  জেলেদের বিক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: