বোদায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও

2026-11-12T12:10:10+00:00
2026-11-12T12:10:10+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
বোদায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম 
মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসাছাত্র নিহত হয়েছেন। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম সাদিক (১৬) এবং ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)। আহত ফজলে রাব্বি শাহ (১৭) একই ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্যজন।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একই মোটরসাইকেলে করে শাহাপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বড় গাছে ধাক্কা খায়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড়  বোদা  সড়ক দুর্ঘটনা  মোটরসাইকেল দুর্ঘটনা  মাদরাসাছাত্র নিহত  সায়মন ইসলাম সাদিক  রেদওয়ানুল হোসেন রাহাত  চন্দনবাড়ী  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: