একদিনে ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার বরখাস্ত

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের (বর্তমানে এসআরবি) কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরের ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৫টি জমির

2026-11-12T10:37:40+00:00
2026-11-12T10:37:40+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
একদিনে ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার বরখাস্ত
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ এএম 
রেজিস্ট্রি অফিস। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের (বর্তমানে এসআরবি) কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরের ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল একদিনে রেজিস্ট্রি করে দেওয়ার ঘটনায় সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার (বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার) রায়হান হাবীবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির গুরুতর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন তিনি আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্যমতে, জঙ্গল সলিমপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের বিএস ২০১ দাগে ১৮ দশমিক ৭৭ একর, ২০৩ দাগে ৪৩২ দশমিক ৯৯ একর, ২১২ দাগে ০ দশমিক ০৭ একর, ২৬২ দাগে ৩ দশমিক ৭০ একর, ২৭৮ দাগে ৩৯ দশমিক ৬৫ একর, ৩৫০ দাগে ২০০ দশমিক ১০ একর, ৩৫১ দাগে ৪৮ দশমিক ৫০ একর, ৩৫২ দাগে ৩ দশমিক ৪০ একর, ৩৫৫ দাগে ৭৪ দশমিক ৭৫ একর, ছুট খতিয়ানের ৩০৯, ৩৪৯, ৩০৭ দাগ ও ১৯ নম্বর খতিয়ানের বিএস শ্রেণি পাহাড়, ২০২ দাগে ০ দশমিক ৯৯ একর ছড়া এবং ২১২ দাগে ০ দশমিক ০৭ একর শ্রেণি নাল থাকার কথা থাকলেও, ৪০টির বেশি পাহাড় কেটে সেখানে তৈরি করা হয়েছে অন্তত ২০ হাজার প্লট।


সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, জঙ্গল সলিমপুর মৌজার বিভিন্ন দাগের মোট ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন মো. ইয়াসিন। গত ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট ৭৪টি দলিলের মাধ্যমে এসব জমি বিক্রি ও রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। এর মধ্যে কেবল ১৭ সেপ্টেম্বর একদিনেই ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল অস্বাভাবিক দ্রুততায় রেজিস্ট্রি করে দেন তৎকালীন সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব।

পরবর্তীতে গত ২৮ অক্টোবর এই অনিয়মের বিষয়টি জানাজানি হলে রায়হান হাবীবের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ জানান চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে মন্ত্রণালয় হাবীবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছিল এবং পরবর্তীতে বিভাগীয় মামলা রুজু করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

সময়ের আলো/জোই
  বিষয়:   একদিনে ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি  সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার বরখাস্ত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: