ঠাকুরগাঁওয়ে বার্ষিক নাট্যানুষ্ঠানে নাটক ‘দূরত্ব’ মঞ্চস্থ

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধকরণ এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের আরকে স্টেট উচ্চ

2026-11-12T09:12:25+00:00
2026-11-12T09:12:25+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে বার্ষিক নাট্যানুষ্ঠানে নাটক ‘দূরত্ব’ মঞ্চস্থ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:১২ এএম 
জেলা প্রশাসক নাটকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। ছবি : সময়ের আলো
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধকরণ এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাট্যানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


স্কুল থিয়েটারের দ্বিতীয় পরিবেশনায় আশরাফুল শাওনের নির্দেশনায় ‘দূরত্ব’ নাটকটি মঞ্চস্থ হয়। বিদ্যালয়ের নবম শ্রেণি শিক্ষার্থী সোহা, সোনিয়া, হাসি, রাফি, ফাতেমা, সিদ্দিকা,শিমু, নুসরাত, শাওন, শ্রাবন সহ মোট ১৭জন অভিনেতা এই নাটকে অংশ নেন। পরে জেলা প্রশাসক নাটকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ এই নাট্যানুষ্ঠানের আয়োজন করে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ঠাকুরগাঁওয়ে বার্ষিক নাট্যানুষ্ঠানে নাটক ‘দূরত্ব’ মঞ্চস্থ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: