৪র্থ স্ত্রী কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায়, এসে জানলেন ৫ম স্ত্রীর সঙ্গে সংসার করছেন স্বামী

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি

সারাদেশ

স্বামীর খোঁজে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসে চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হলেন এক নারী। ৪র্থ স্ত্রী জানতে পারলেন, তার স্বামী ৫ম

2026-11-12T08:52:35+00:00
2026-11-12T08:52:35+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
৪র্থ স্ত্রী কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায়, এসে জানলেন ৫ম স্ত্রীর সঙ্গে সংসার করছেন স্বামী
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৫২ এএম 
স্বামীর ভাড়াবাসায় চতুর্থ স্ত্রী দোলন খাতুন। ছবি : সময়ের আলো
স্বামীর খোঁজে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসে চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হলেন এক নারী। ৪র্থ স্ত্রী জানতে পারলেন, তার স্বামী ৫ম স্ত্রীকে নিয়ে প্রায় সাত মাস ধরে আলমডাঙ্গায় ভাড়া বাসায় সংসার করছেন। ওই নারী আবার তার আপন খালুর ভাইয়ের স্ত্রী। বুধবার (১১ নভেম্বর) আলমডাঙ্গা পৌর এলাকার মডেল স্কুলপাড়ায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিমন বিশ্বাসের সঙ্গে কুষ্টিয়ার আলমপুর এলাকার রুজদার আলীর মেয়ে দোলন খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, এর আগে তিন স্ত্রীকে তালাক দিয়ে দোলনকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেছিলেন রিমন।

দোলন খাতুনের অভিযোগ, কয়েক মাস আগে মেহেরপুরের গাংনী এলাকার আপন খালুর ভাইয়ের স্ত্রী মুনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন রিমন। একপর্যায়ে তারা গোপনে বিয়ে করেন। এরপর প্রায় সাত মাস আগে আলমডাঙ্গা পৌর এলাকার মডেল স্কুলপাড়ার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। রিমন আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় একটি কোম্পানিতে চাকরি করেন।

এদিকে, কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছেন দোলন। তার অভিযোগ, তার অসুস্থতার সুযোগ নিয়ে রিমন গোপনে মুনকে বিয়ে করে আলমডাঙ্গায় সংসার শুরু করেন। সাত দিন আগে চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন রিমন। এরপর স্বামীর খোঁজে বুধবার আলমডাঙ্গায় এসে তার ভাড়া বাসার সন্ধান পান দোলন। সেখানে গিয়ে স্বামী রিমন ও মুনকে একসঙ্গে দেখতে পেয়ে তাদের মুখোমুখি হন। এ সময় দুজনের মধ্যে তীব্র কথাকাটাকাটি শুরু হয়।


একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে থাকেন। তাদের সামনে দোলন নিজের সংসারজীবনের নানা ঘটনা তুলে ধরেন। পরিস্থিতি বুঝতে পেরে রিমন বিশ্বাস ভাড়াবাসা থেকে সটকে পড়েন।

স্থানীয় কয়েকজন জানান, কিছুদিন আগেও মুনের স্বামী তাকে নিতে ওই ভাড়া বাসায় এসেছিলেন। তখন মুন দাবি করেছিলেন, কয়েক মাস আগেই তার স্বামী তাকে তালাক দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে রিমন বিশ্বাস ও মুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ৪র্থ স্ত্রী  কুষ্টিয়া  আলমডাঙ্গায়  স্ত্রী  সংসার  স্বামী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: