ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

কুষ্টিয়া সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টা পর মারা গেছেন বাবাও। মঙ্গলবার সন্ধ্যায় ছেলে ও রাতে বাবার মৃত্যুর এ ঘটনা

2026-11-11T23:46:42+00:00
2026-11-11T23:46:42+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন
কুষ্টিয়া সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম 
গোরস্তানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয় বাবা-ছেলেকে। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে কয়েক ঘণ্টা পর মারা গেছেন বাবাও। মঙ্গলবার সন্ধ্যায় ছেলে ও রাতে বাবার মৃত্যুর এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৯টায় দিকে জানাজা শেষে চৌড়হাস গোরস্তানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়। মারা যাওয়া বাবার নাম আবদুল মান্নান (৫৯) ও তার বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। তারা কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা আবদুল মান্নান সাত থেকে আট বছর অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। পরিবারে বাবার সঙ্গে একত্রেই থাকেন মাহফুজুর। প্রায় এক বছর আগে বিয়ে করেন তিনি। মাহফুজুর শহরে কোর্ট স্টেশন এলাকায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বাবার অসুস্থতাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে মাহফুজুর টেনশনে থাকতেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে প্রেসে কাজ করার সময় মাহফুজুরের মা ফোন করে জানান বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এই খবর শোনার পর হঠাৎ মাহফুজুর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইকবাল হোসেন বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী প্রিন্টিং প্রেসে কর্মী শিপন ইসলাম, মাহফুজুর চেয়ারে বসা ছিলেন। হঠাৎ বাড়ি থেকে ফোন করে জানায় তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় তিনি চেয়ারে বসেই অসুস্থ হয়ে হেলে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিলে ডাক্তার মাহফুজুরকে মৃত ঘোষণা করেন। তখন সন্ধ্যা সাড়ে ৬টা। হাসপাতালের কাজ শেষ করে তার মরদেহ রাত সাড়ে ৮টার দিকে বাসায় নেওয়া হয়।

মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা সবাই হাসপাতালে গিয়ে মাহফুজুরের মরদেহ বাসায় নিয়ে আসি। বাড়িতে নেওয়ার পর মাহফুজুরের মৃত্যুর খবর তার বাবাকে জানানো হয়। এই খবর শোনার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তার কাফন সম্পূর্ণ করার পরেই শুনি রাত ১১টার দিকে তার বাবাও মারা গেছেন।

তিনি আরও বলেন, মাহফুজুর পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিলেন। সকাল ৯টার দিকে চৌড়হাস গোরস্তানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুষ্টিয়া  ছেলের মৃত্যু  বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: