সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে চালক ও হেলপার গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে বরাদ্দ করা প্রায় ৪ লাখ ৫৩০ টাকার সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে

2026-11-11T23:20:17+00:00
2026-11-11T23:21:12+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে চালক ও হেলপার গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ১১:২১ পিএম
ওষুধ আত্মসাতের অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে বরাদ্দ করা প্রায় ৪ লাখ ৫৩০ টাকার সরকারি ওষুধ আত্মসাতের অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন অভিযুক্তরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকার তেজগাঁওয়ের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে চারটি চালানে সরকারি ওষুধ নিয়ে নবীগঞ্জে আসে ঢাকা মেট্রো-ড ১১-৭৪৫০ নম্বরের একটি ট্রাক। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ওষুধগুলো হাসপাতালে পৌঁছালে গোডাউনে মালামাল নামানোর সময় চালান অনুযায়ী কিছু ওষুধের হিসাব পাওয়া যায়নি।

নিখোঁজ ওষুধের মধ্যে ছিল ১২৮৩০ নম্বর চালানের ৭ হাজার পিস ফেরাস ফিউমারেট প্লাস ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং ১০৮১৪৭ নম্বর চালানের পেন্টোপ্রাজল ২০ এমজির তিন কার্টন। এসব ওষুধের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৩০ টাকা।

এ নিয়ে হাসপাতালের স্টোরকিপার স্বর্ণা দাশের সঙ্গে ট্রাকচালক অনুপ দেবনাথ (৩৭) ও হেলপার সজিব মিয়ার (৩০) বাদানুবাদ হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশকে খবর দেওয়া হলে তাদের থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় স্টোরকিপার স্বর্ণা দাশ বাদী হয়ে চালক ও হেলপারসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বুধবার (১১ নভেম্বর) নবীগঞ্জ থানায় মামলা করেন।

তবে ট্রাকচালক অনুপ দেবনাথ অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের যা বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা তাই পরিবহন করেছেন। স্টোরকিপার নিজেকে বাঁচাতে তাদের ফাঁসিয়েছেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে স্টোরকিপার স্বর্ণা দাশ জানান, তিনি ঢাকায় অবস্থান করে চালান অনুযায়ী ওষুধ চালক ও হেলপারের কাছে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চার কার্টন ওষুধের হিসাব দিতে পারেননি তারা। তাদের কথাবার্তায় অসংলগ্নতা ও সন্দেহ দেখা দেওয়ায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ বুধবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে, তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং আত্মসাৎ হওয়া ওষুধ উদ্ধারে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   হবিগঞ্জ  নবীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সরকারি  বরাদ্দ  ওষুধ  আত্মসাৎ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: