প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
শহিদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলোব্রাহ্মণবাড়িয়া সদরে জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভে থাকা মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার চিনাইরে আবারও এ ঘটনা ঘটল। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি তার নজরে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কে বা কারা এটা করেছিল সেটা তখনও নিশ্চিত হওয়া যায়নি।
সময়ের আলো/আতা