কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু সন্তান ও স্বামী-স্ত্রী সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের

2026-11-11T20:55:46+00:00
2026-11-11T20:55:46+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের নিহত ৩
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম 
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের নিহত ৩। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু সন্তান ও স্বামী-স্ত্রী সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানার এনায়েতপুর এলাকার ডা. মামুন হোসেন আশরাফুল (৩১), তার স্ত্রী শিমু আক্তার (২৮) ও তাদের একমাত্র সন্তান আরাফাত হোসেন শুভ (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে মামুন হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে মির্জাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথি মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্ত বা কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, নিহতদের পরিচয় পাওয়া গেছে এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  সড়ক দুর্ঘটনা  শিশু  সন্তান  স্বামী  স্ত্রী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: