এতদিন বিচারের অপেক্ষায় চোখের পানি ফেলেছি, আজ সঠিক বিচার পেয়েছি

নেত্রকোণা সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোণার মদনে ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর মামলার রায় দিয়েছেন আদালত। আদালতের রায়ে মামলার প্রধান আসামি মাদরাসাশিক্ষক

2026-11-11T18:03:50+00:00
2026-11-11T18:03:50+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সেই মাদরাসাছাত্রীর মা
এতদিন বিচারের অপেক্ষায় চোখের পানি ফেলেছি, আজ সঠিক বিচার পেয়েছি
নেত্রকোণা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
নেত্রকোণার মদনে ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর মামলার রায় দিয়েছেন আদালত। সংগৃহীত ছবি
নেত্রকোণার মদনে ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর মামলার রায় দিয়েছেন আদালত। আদালতের রায়ে মামলার প্রধান আসামি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। 

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুটির পরিবার। তারা প্রকৃত ন্যায়বিচার পেয়েছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী শিশুটির মা জানান, আদালত যে রায় দিয়েছেন তাতে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি-সন্তুষ্ট। আমরা এতদিন যে বিচারের অপেক্ষায় চোখের পানি ফেলেছি, আজ সেই সঠিক বিচার পেয়েছি। 

একইসঙ্গে এই দীর্ঘ ও কঠিন বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিজ্ঞ বিচারক, তাদের প্যানেল আইনজীবী, অ্যাডভোকেটবৃন্দ এবং পাশে থাকা গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

মামলা আপসের কোনো চাপ আছে কি না— জানতে চাইলে ভুক্তভোগী শিশুটির মা জানান, পূর্বে বিচারিক প্রক্রিয়ার যুক্তিতর্ক বা বিভিন্ন পর্যায়ে আসামিপক্ষ তাদের সম্পত্তি দেওয়ার লোভ দেখিয়ে আপসের চেষ্টা করেছিল। এমনকি আদালতে ১২ শতাংশ জমি দিয়ে অব্যাহতির আকুতিও জানিয়েছিল অভিযুক্ত শিক্ষক। কিন্তু বিচারক তা কঠোরভাবে নাকচ করে দেন। আর এখন রায় প্রকাশের পর এই মামলার ক্ষেত্রে আইনগতভাবে আপস, মীমাংসা বা সমাধানের সব পথ বন্ধ হয়ে গেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।


পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল ভুক্তভোগীর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। 

ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে। 

ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। শেষ পর্যন্ত আজ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির রায় নিশ্চিত হলো।

সময়ের আলো/ইউএমএইচ   
  বিষয়:   মাদরাসাছাত্রী  আদালত  নেত্রকোণা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: