‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মধ্যরাতে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেয়ার

2026-11-11T17:25:14+00:00
2026-11-11T17:25:14+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বাজারে ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগ। ছবি : সময়ের আলো
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মধ্যরাতে পেট্রোলবোমা নিক্ষেপ ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে দোগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১২টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা সংস্থার দোগাছি ইউনিয়ন শাখা অফিসের সাইন বোর্ডে আগুল জ্বালিয়ে দেয়। পরে অফিসের থাই গ্লাসগুলো ভেঙে ফেলে। যাওয়ার সময়ে অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। 

এ সময় ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাসার মালিক, অফিসের স্টাফসহ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আসাদুজ্জামান বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। তবে পুলিশে অভিযোগের প্রস্তুতি চলছে।

রাতে ওই শাখার নিরাপত্তার দায়িত্বে থাকা আব্দুল ওহাব বলেন, হঠাৎ ভাঙচুরের শব্দ পেয়ে বের হই। এসময় হেলমেট ও মুখ বাঁধা ১০-১৫ জনের একটি দল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ মিছিল করে এসে জানালা ভাঙচুর করে। পরে তারা জানালা দিয়ে ২/৩ টির মতো পেট্রোলবোমা অফিসের ভেতরে ছুড়ে মারে। এরপর আগুন ধরায় দিয়ে চলে গেছে। পরে রাত তিনটার দিকে পুলিশ আসে।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরে দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে অফিসের তেমন কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ঘটনার তদন্ত করছি। সকালে টিম গিয়ে তথ্য সংগ্রহ করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আতা
  বিষয়:   পাবনা  দোগাছি  গ্রামীণ ব্যাংক  শাখা অফিস  জয় বাংলা  স্লোগান  পেট্রোলবোমা  আগুন  সময়ের আলো  আওয়ামী লীগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: