প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৪:৪৮ পিএম
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শপথ। ছবি : ভিডিও থেকে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালের উজিরপুর উপজেলায় আলোচনা সভা, কেক কাটা ও শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, বুধবার প্রথম প্রহরে একটি রুমের মধ্যে এ অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের লিখিত শপথবাক্য পাঠ করিয়েছেন উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানের ব্যানারে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উজিরপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময় উজিরপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাওন বালী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার সাথে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ধরেন।
সময়ের আলো/আতা