খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর খিলক্ষেত এলাকায় তেলের লড়ির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (১১নভেম্বর) খিলক্ষেত পুলিশ বক্সের পাশে

2026-11-11T15:14:08+00:00
2026-11-11T15:14:08+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর খিলক্ষেত এলাকায় তেলের লড়ির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১নভেম্বর) খিলক্ষেত পুলিশ বক্সের পাশে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মোটরসাইকেল চালক মো. সেলিম জানান, তিনি নিজে ভাড়ায় মোটরসাইকেল চালায়। সকালে এয়ারপোর্ট থেকে ওই যুবককে নিয়ে হাতিরপুল যাচ্ছিল। খিলক্ষেত পুলিশ বক্সের সামনে আসলে একটি পিছন থেকে একটি তেলের লড়ি মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে আরোহী তাউসিফ মোটরসাইকেল থেকে ছিটকে পরে আহত হয়। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মৃত তাউসিফের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। বাবার নাম কামরুল ইসলাম। বর্তমানে ক্যান্টনমেন্ট এলাকায় পরিবারের সাথে থাকতো এবং হাতিরপুলে মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   খিলক্ষেত  তেলের লরি  মোটরসাইকেল আরোহী  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: