কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ, আসামি মোবারকের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ

2026-11-11T13:40:19+00:00
2026-11-11T13:40:19+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ, আসামি মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম 
রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন। ছবি : সংগৃহীত
কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং ঘটনাটি দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে এ দণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। ওই বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন তিনি। এ হত্যাকাণ্ড দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকেও হত্যা করেন মোবারক।

পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত তাহমিনা বেগমের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে মোবারকের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর ৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন তিনি।

তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করলেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার বলেন, মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুমিল্লা  মা-মেয়েকে হত্যা  ধর্ষণ  মোবারক  মৃত্যুদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: