গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা ও চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।বুধবার (১১ নভেম্বর)

2026-11-11T13:11:47+00:00
2026-11-11T13:11:47+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা ও চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।  

আটক বাসচালকের নাম মো. সাইফুল ইসলাম। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার নান্দুরিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 


পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   গাবতলী  বাসচাপা  দুই নারী নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: