চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

ঐতিহ্যবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। খুলনা-ঢাকা

2026-11-11T15:23:58+00:00
2026-11-11T15:23:58+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ
ঐতিহ্যবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। খুলনা-ঢাকা রুটে ভেড়ামারা হয়ে ট্রেন চলাচল বহাল রাখার দাবিতে বুধবার (১১ নভেম্বর) এসব কর্মসূচি পালন করেন তারা।

সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভেড়ামারা রেলওয়ে স্টেশনে এসব কর্মসূচি চলে। এ সময় আন্দোলনকারীদের অবরোধের কারণে মহানন্দা এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে।

ভেড়ামারা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাজিব কুমার বিশ্বাস জানান, আন্দোলনকারীদের অবরোধের কারণে বুধবার মহানন্দা এক্সপ্রেসের ডাউন (১৬) ট্রেনটি বেলা ১১টা থেকে এবং কপোতাক্ষ এক্সপ্রেসের আপ (৭১৫) ট্রেনটি কিছু সময় আটকে থাকে।

মানববন্ধন ও রেলপথ অবরোধ শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহারের মাধ্যমে স্মারকলিপি দেন তারা।

কর্মসূচিতে ভেড়ামারা কলেজের সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও পাবনার ঈশ্বরদী অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের জন্য চিত্রা এক্সপ্রেস (আপ-৭৬৩ ও ডাউন-৭৬৪) গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম হিসেবে পরিচিত। ট্রেনটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে আগের রুট বহাল রাখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চিত্রা এক্সপ্রেস  রুট  দাবি  ট্রেন অবরোধ  কুষ্টিয়া  ভেড়ামারা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: